শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৯ গরু, ট্রাক ও অস্ত্র উদ্ধার ৬ গরু চোর গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩১৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৮, ২০২৩, ৩:৪১ অপরাহ্ণ

মোঃ মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ লুন্ঠিত ১৯টি গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃররা হলেন, তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)।

 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এফএফএম সায়েদ।

 

তিনি জানান, ৬ মার্চ ভোর রাত সাড়ে ৪টায় এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের পূর্ব পাশে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ৭ থেকে ৮ জনের ১টি চোরের দল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনাজপুর থেকে কুমিল্লাগামী ১টি গরু বোঝাই ট্রাক পিস্তল ঠেকিয়ে নিয়ে যায়।

 

এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় তোফা মীর শওন ও নাদিম হাসান আনিস নামের দুইজনকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে, লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।

 

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত ডাকাতি মামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র মামলার রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর