বিজ্ঞাপন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১০-২০২৩ এসএসসি ব্যাচ নিয়ে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে শ্রীপুর উপজেলার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন। দীর্ঘ ১৪ বছর যাবৎ শিক্ষা, সমাজ, ধর্ম ও মানবতার কল্যাণে সুনামের সাথে কাজ করছে আলোর দিশারী। করোনাকালীন সময়ে শ্রীপুরের সর্বপ্রথম বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। এ বিষয়ের আলোর দিশারীর প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আনোয়ার বলেন, শিক্ষা জীবন ও চাকুরিজনিত কারণে শ্রীপুর উপজেলার বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকায় বসবাস করেন। সকলকে একত্রিত করতেই আলোর দিশারীর এই ক্ষুদ্র প্রয়াস। যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় প্রত্যেকেই নিজের নাম, প্রতিষ্ঠান, এসএসসি ব্যাচ ও মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন চলবে ২৫ রমজান পর্যন্ত। রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করতে হবে এই নম্বরে- ০১৮১২-৩০-২৯-৩১