গাজীপুর প্রতিনিধি:
একাধিক মামলায় ২১৯ দিন কারাবরণ করা গাজীপুরের সাহসী সাংবাদিক মো. মোজাহিদ অবশেষে নয়া দিগন্তের ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আলোচনায় আসা মোজাহিদকে পুলিশ প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির জন্য একাধিকবার গ্রেফতার করা হয়। কারাবরণের ফলে তার পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব পড়ে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে “গাজীপুর সাংবাদিক পরিষদ” এর সভাপতি নির্বাচিত হওয়ার সাংবাদিক মো. মোজাহিদ ৪ জানুয়ারি ২০২৫ তারিখে নয়া দিগন্তে যোগদান করেন।