সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ নং বদরপুর ইউনিয়ন চেয়ারম্যানিত্ব হারালেন সোনিয়া

রিপোর্টারের নাম / ৩৩৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ

শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া স্টাফ রিপোর্টার :

 

দায়িত্বে চরম অবহেলাসহ ইউনিয়ন পরিষদের সদস্যদের নানা অভিযোগ ও অনাস্থা প্রস্তাবে পদ হারিয়েছেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া। আজ ১৬ ই ফেব্রুয়ারি,২০২৩ ইং তারিখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

 

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২ নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের টাকার হিসাবে মিল না থাকা,গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখাসহ উদ্যোক্তাদের সাথে চরম দুর্ব্যবহার ও ইউপি সচিবের কার্যক্রমে বাধা দেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন ওই ইউনিয়ন পরিষদের এগারো সদস্য।

তাদের অনাস্থার বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া ও অনাস্থা প্রস্তাব দুই-তৃতিয়াংশের বেশী হওয়ায় প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অনুমোদিত হয়।

 

ফলে চেয়ারম্যানিত্বের পদটি শূন্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১১ ই নভেম্বর,২০২১ইং তারিখে অনুষ্ঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তানজিন নাহার সোনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর