বায়জিদ হোসেন, মোংলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি।
মোংলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা বাজারে (২৫ অক্টোবর) শনিবার বিকেল কয়েকশো গাড়ির বহর সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী দের নিয়ে এ কর্মসূচির নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার।
এ সময় আমড়াতলা বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছ-মাংস ও কাঁচাবাজার, কামার, মৎস ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেয়া মান্নান হাওলাদার বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ‘আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।
বাংলাদেশের মানুষের এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। এই পরিবর্তন আসবে গণআন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সচেতন করছি এবং ৩১ দফা সম্পর্কে জানাচ্ছি।
এ সময় তিনি লিফলেট হাতে থাকা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। স্থানীয় ব্যবসায়ীরা বিএনপি নেতাদের এই গণসংযোগে আগ্রহ দেখান। অনেকেই লিফলেট হাতে নিয়ে পড়েন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।
এ কর্মসূচিতে উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল মৃধা,
ইউনিয়ন বিএনপির সিনিনিয়র সহ সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বোরহান উদ্দিন, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোজাম্মেল হক লাখো, সম্পাদক আঃ জলিল শেখ, সংগঠনিক সম্পাদক হাওলাদার আঃ সবুর, ওয়ার্ড সবাপতি আঃ মান্নান শেখ, ৭ নং সভাপতি মোঃ জাহিদ শেখ, ৯ নং ওয়ার্ড সভাপতি হিরক রায়, সাধারন সম্পাদক কবির শেখ, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, ৬ নং ওয়ার্ডের মোঃ গোলাম শেখ,
সদ্য বিএনপিতে যোগদাকৃত লুৎফার রহমান, সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।