নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক জনাব শাহীন মাহমুদ এর নেতৃত্বে একটি চৌকষ টিম ২আগষ্ট শনিবার সকাল ৭ টায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন দক্ষিণপাড়া এলাকাস্থ শ্রীপুর- গড়গড়িয়া মহাসড়ক হতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) রায়হান মিয়া (২৫), পিতা: আব্দুল হাসিম মিয়া, সাং- ১ নং ওয়ার্ড,আখাউড়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া ও ২) মোঃ কাজল(২০), পিতা: মোঃ জলিল, সাং: চান্দ মধ্যপাড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া কে ৪৮ কেজি গাঁজা এবং পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিক আপসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় পরস্পরের যোগসাজশে ইতিপূর্বে গাজীপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। উল্লেখ্য, ১ নং আসামিকে ইতিপূর্বে ১২০০০ পিস ইয়াবাসহ গত ১৪/০৪/২০২৫ তারিখ গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।