সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৭৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ২:২০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা মমিনুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে র্য্যাব।রোববার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলার দুলাল হোসেনের ছেলে।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় রংপুর র্য্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম।

 

আরাফাত ইসলাম বলেন, গত ২৩ জানুয়ারি অভিযুক্ত আসামি মমিনুল ইসলাম তার ভাতিজিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। মেয়েটি সম্পর্কে তার ভাতিজি।

 

মমিনুলের স্ত্রী মেয়েটিকে মাঝেমধ্যে তাদের ঘরে নিয়ে যেত। ওইদিন আসামির স্ত্রী ঘরে না থাকার সুযোগে শিশু মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটি কান্না করতে থাকলে মমিনুল তাকে ছেড়ে দেয় এবং নিজেই ঘটনার পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মেয়েটির বাবা বাদী হয়ে ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন।

 

এদিকে ঘটনাটি জানাজানি হলে আত্মগোপনে চলে যান মমিনুল। বিষয়টি নিয়ে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ মমিনুল ইসলাম ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান আরাফাত ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর