শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৬’ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন নাছির মোড়ল

রিপোর্টারের নাম / ১১৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ২৪, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুর ইতিহাস সৃষ্টি করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল।

গত (২১’শে মে ২০২৪) মঙ্গলবার, ৬’ষ্ঠ শ্রীপুর উপজেলা নির্বাচনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করে ভাইস চেয়ারম্যান পদে একাধিক আওয়ামী লীগ হেভি ওয়েট প্রার্থীদের পরাজিত করে মাত্র ২৩ বছর বয়সে পা রাখা গাজীপুর জেলা ছাত্রলীগের জনপ্রিয় সফল সাধারণ সম্পাদক নাছির মোড়ল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সদ্য এলএলবি সমাপ্ত করে অ-বিবাহিত তুখোড় এই ছাত্রনেতা জেলা ছাত্রলীগের দায়িত্ব হাতে পেয়ে ছাত্রলীগ কে সু-সংগঠিত করে প্রমাণ করেছেন। আগামী দিনে আওয়ামী লীগের আরো বড় দায়িত্ব হয়তো তার জন্য অপেক্ষা করছে। বাবা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য, মাওনা চৌরাস্তা ব্যবসায়ী কল্যাণ মালিক সমিতির সিনিয় সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ শফিকুল ইসলাম মোড়ল। মাতা, নার্গিস আক্তার, দুই ভাই এক বোনের মধ্যে নাছির মোড়ল বড়।

উদীয়মান এ তরুণ ছাত্র নেতা শ্রীপুর টেপির বাড়ি গ্রামের মাদবর বাড়ির সন্তান। ছাত্রলীগের এ নেতা বই মার্কা প্রতীকে নির্বাচন করে শ্রীপুর উপজেলা তথা সারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বুঝিয়ে দিয়েছেন। বই শিক্ষার প্রদান মাধ্যম বই ছাড়া কেউ শিক্ষিত হতে পারে না এবং উচ্চশিক্ষা লাভ করা যায় না। তাই বই কে পছন্দ করে। বই মার্ক প্রতীক নিয়ে নির্বাচন করে ৬৪০৫৩ ভোট পেয়ে জয়লাভ করে সারা বাংলাদেশের সকল ছাত্রলীগ সদস্যদের উৎসর্গ করেছেন। তার এ বিজয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে ছিলো শ্রীপুর উপজেলা উদীয়মান তরুনেরা।

নাসির মোড়ল তার সাথে যোগাযোগ করলে তিনি জানান। তাকে যারা ভোট দিয়ে বিজয় করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞ প্রকাশ করেছেন, যারা ভোট দিতে পারেননি তাদের কাছে দোয়া চেয়েছেন। তার উপর অর্পিত দায়িত্ব পালনে যেন সবার সু-নজরে আগামী দিনে আরও ভালো কিছু করতে পারে এবং শ্রীপুর উপজেলা কে সর্ব প্রকার নেশা ও মাদক মুক্ত রেখে ছাত্র, যুবসমাজ ও সর্বস্তরের জনগণ এর কল্যাণে কাজ করে যেতে পারে এই তার অঙ্গীকার।

জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাসির মোড়ল, তার এই ইতিহাস সৃষ্টি বিজয়ী, শুভেচ্ছা জানিয়েছেন, গাজীপুর জেলা মানবিক ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান শিহাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর