সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

৬’ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ২২, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুরে ৬’ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২’য় ধাপ (২১’শে মে ২০২৪) মঙ্গবার অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, গাজীপুরের শ্রীপুর মাঁটি ও মানুষের প্রিয় নেতা জননেতা, গাজীপুর ৩ আসনের সাবেক সফল এমপি ও মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব এডঃ মোঃ রহমত আলী (এমপি’র), সুযোগ্য সন্তান, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শ্রীপুরের শান্তি কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি (এমপি) এর আপা’র বড় ভাই, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ, আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ জামিল হাসান (দুর্জয়) তিনি পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল জলিল (বি.এ) পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছেন, গাজীপুর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, বই প্রতিকের প্রার্থী নাসির মোড়ল তার প্রাপ্ত ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (উড়োজাহাজ) প্রতীকের প্রার্থী মোঃ আহসান উল্লাহ তিনি পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, (সেলাই মেশিন) প্রতিকের প্রার্থী সানজিদা রহমান, তিনি ৫৫ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের প্রার্থী মোছাঃ হালিমা খাতুন, পেয়েছেন ৩৫ হাজার ২৯৭ ভোট।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় ১৪৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ৬ জন। নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর