শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু

আশিকুর রহমান সবুজ / ৫২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ

আশিকুর রহমান সবুজ

গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর আংশিক) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। অর্থাৎ, রফিকুল ইসলাম বাচ্চু ৬১ হাজার ৯০৪ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

‎সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-৩ আসনের ১৮০টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২২২ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ১৬৮টি এবং বাতিলকৃত ভোট ৭ হাজার ৬৯২টি। প্রদত্ত ভোটের হার ৫৭.৫০ শতাংশ।

‎অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে ২১ হাজার ৮৪৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক ৫ হাজার ৯৮৩ ভোট, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক ২ হাজার ২৯৫ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ১ হাজার ৯৫৫ ভোট এবং বাসদ-এর মই প্রতীক ৪৮০ ভোট পেয়েছে।

‎বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এই বিজয় শহীদ জিয়ার আদর্শের এবং গাজীপুর-৩ আসনের অধিকারবঞ্চিত মানুষের। সাধারণ জনগণ যে আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষায় আমৃত্যু কাজ করে যাব।”

‎এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শ্রীপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। বিজয় উল্লাসে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা এই জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর