বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

৭০০ কম্বল বিতরণ করলেন মশাখালী ইউপির সাবেক মেম্বার ফেরদৌস আলম মৃধা

রিপোর্টারের নাম / ৯৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

শীতে অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের সাবেক মেম্বার ও পাগলা থানার বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ ফেরদৌস আলম মৃধা। মশাখালী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সাবেক এই মেম্বার। শনিবার ১৮ জানুয়ারি) দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে ৭০০ জন সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এদের মধ্যে নারী , শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভোগান্তি বাড়ে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজনের। হতদরিদ্র এসব মানুষের, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা বিবেচনা করে আজ ১,২ ও ৩ নং ওয়ার্ডের মোট ৭০০ জনের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে পাগলা থানা জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহবায়ক আঃ লতিফ তালুকদার এর সভাপতিত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মশাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কছিমুদ্দিন। শীতবস্ত্র বিতরণকালে সাবেক মেম্বার মোঃ ফেরদৌস আলম মৃধা জানান, শীত বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। শীতে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণনীয়।তারেক জিয়ার নির্দেশনায় মানুষের সুখে দুঃখে আমরা পাশে আছি পাশে থাকব।তিনি আরও জানান, শীতের তীব্রতায় যাতে মানুষের কষ্ট না হয় তারেক জিয়ার এমন নির্দেশনার আলোকে আমি শীতার্ত মানুষের জন্য কাজ করছি।শীতবস্ত্র নিতে আসা আমেনা বেওয়া (৫৪) বলেন, শীতবস্ত্র আমাদের খুব দরকার ছিল।কয়কদিন আগে পেলে আরও বেশি ভালো হতো।আব্দুল হামিদ (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনার ভালো করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর