বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

৮ই মে বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে রংপুর ইউনিটের দিনব্যাপী আয়োজন 

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ১০, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

আন্তজার্তিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য বিষয় মানবতার পাশে একসাথে উক্ত দিবসটি উপলক্ষে রংপুর ইউনিটের অনুষ্ঠানের প্রথম পর্বে পতাকা উত্তোলন , বেলুন এবং পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় , দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য রেলি , তৃতীয় পর্বে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয় । বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিট ভলান্টিয়ার মিলে আয়োজিত চিত্রাংকন , কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণের সাথে সাথে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ ভলান্টিয়ারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । অনুষ্ঠানের চতুর্থ পর্বে মনমুগ্ধকর সাংস্কৃতিক উপভোগ করা হয় ও অনুষ্ঠানের পঞ্চম এবং শেষ পর্বে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ , রংপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন , রংপুর ইউনিটের প্রথম যুব প্রধান মাজেদুর রহমান ঝন্টু, সিনিয়র যুব সদস্য সাব্বির হোসেন পরাগ,তানজিনুর রশিদ ছন্দ, আইরিন,পিজুস রায়,দেলোয়ার হোসেন সিদ্দিকী।আরো উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা, যুব কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ , রংপুর ইউনিটের যুব সদস্য বৃন্দ , উপজেলার লিডার এবং যুব সদস্য বৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত যুব সদস্যগণ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর