মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ১১ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৭, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অবস্থায় আনিসুর রহমান (টকরিহাট, কুড়িগ্রাম সদর) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেন।

 

অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর