শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

ঋণের চাপ সহ্য করতে না পেরে অটোচালকের আত্মহত্যা

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লাল মিয়া (৫৫) নামে এক অটোরিকশা চালক ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত লাল মিয়া তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকার মৃত নালু মিয়ার ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, লাল মিয়া পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। বিভিন্ন কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের চাপ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। প্রতিদিনের মতো ভোরে রিকশা নিয়ে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

পরে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর