সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ 

কয়রা(খুলনা) প্রতিনিধি / ২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৪, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

 

খুলনার কয়রায়  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের  বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে।

বুধবার( ৪ মার্চ ) রাত ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের নূর ইসলামের মেয়ে প্রকিবন্ধি আছিয়ার  বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের  খবর পেয়ে তাতক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হলেও তার মধ্যে তার ঘর সহ ঘরের সহায় সম্পদ সব পুড়ি গিয়ে ছাড়খার। বর্তমানে তার পরিবার খোলা আকাশের নিচে অসহায়ত্ব অবস্থায় বসবাস করছে।

আছিয়ার সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে  হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে বলে ধরণা করা হচ্ছে । তিনি বলেন, মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে  কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় আমার পরিবারের সদস্যদেরকে এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করতে হচ্ছে।

 

স্থানীয়রা জানায় আছিয়া একজন প্রতিবন্ধি নারী। সে দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে।  

৩নং কয়রা গ্রামেন  তৌহিদ হাসান জানান , এখন রমজান মাস সেহরীর সময় আগত  তখন হঠাৎ বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা  ঘরের ভেতরে স্ট্রোকে আক্রান্ত স্বামী পরিত্যাক্তা আছিয়া খাতুন ছিল । তখন কোন ভাবে স্থানীয়দের সহযোগীতায় প্রাণ নিয়ে ঘর থেকে তাকে বের  করতে  পারলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা।

 

স্থানীয় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন জানান, রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আছিয়ার বসতঘর সহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর