কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা, কুইচ প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালি শেষে ৫নং কয়রা সরকারি পুকুর পাড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য নাজমুছ সাদাত, মুর্শিদা খাতুন, সিএনআরএসের কয়রা সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ তুহিন হোসেন,সমাজসেবক মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন, সরদার আবুল কালাম, নারী সদস্য রোকেয়া খাতুন, রেশমা আক্তার, বাসন্তী মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে কুইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।