শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত  তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ডুয়েটের সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু কয়রাকে উন্নয়ন করতে হলে ধানের শীষের  প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি ভোটের মাঠে নারী কর্মী হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর 

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশ-এর চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে ০৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। জাইকা, বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।পরে জাইকা, বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর