মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১২ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৮, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘বিএস (কৃষি) প্রোগ্রামে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। কৃষি অনুষদের ডিন প্রফেসর মোঃ নাসিমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া। পরে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল ও তার তাৎপর্য উপস্থাপন করেন ড. শেখ শামীম। উপস্থাপনায় তিনি বিএস (কৃষি) প্রোগ্রামের শিক্ষাদান, গবেষণা, অবকাঠামো, শিক্ষার্থী সহায়তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের উপর জরিপকৃত বিভিন্ন সূচক বিশ্লেষণ করে ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা ও করণীয় দিকগুলো তুলে ধরেন। প্রবন্ধ উপস্থাপনা শেষে সভাপতির নেতৃত্বে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় নিজের শক্তি ও সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে, যা ভবিষ্যৎ পরিকল্পনা ও মানোন্নয়নের জন্য কার্যকর দিকনির্দেশনা দেয়। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন অর্জন কেবল একটি স্বীকৃতি নয়, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার একটি শক্তিশালী প্রতিফলন। তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গবেষণা ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গুণগত শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে।” সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর