শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত  তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ডুয়েটের সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু কয়রাকে উন্নয়ন করতে হলে ধানের শীষের  প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি ভোটের মাঠে নারী কর্মী হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে রিদিশা ফুড কারখানার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৬ মাস আগে ডিভোর্স হলেও পিছু ছাড়েনি স্বামী। শেষ পর্যন্ত দিনের আলোতে প্রকাশ্যে নির্মমভাবে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করলো স্বামী। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ডিবিএল গার্মেন্টস সংলগ্ন মালেক মিয়ার বাড়ির সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত নারী মোসা. প্রিয়তা আক্তার (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এক সন্তানের জননী প্রিয়তা স্থানীয় রিদিসা ফুড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার জন্য কারখানা থেকে বাসা উদ্যোশ্যে বের হলে রাস্তায় উৎপেতে থাকে স্বামী মো. আনারুল হক। তাকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। পরে পুরনো সম্পর্ক, ডিভোর্স ও সন্তানকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে আনারুল হক তার সঙ্গে করে আনা ধারালো দেশীয় চাকু বের করে প্রিয়তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করতে থাকে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রিয়তা। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘাতক আনারুলকে ঘটনাস্থলেই আটক করে। আনারুল হক (৩০) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাসিন্দা।

 

গুরুতর আহত অবস্থায় ভিকটিমের ভাগ্নি ইসমা আক্তার মিতুসহ স্থানীয়রা দ্রুত তাকে শ্রীপুরের মাওনা আল হেরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েআনারুল হককে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে করছি।বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর