মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৮, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রামট্রাকও জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন-নেত্রকোনা বিকুনিয়া পূর্বধলা এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার, গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, গাজীপুর জেলার কালিয়াকৈর ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক ও পিরুজালি এলাকার মোঃ আলীর ছেলে রিয়াজ।

গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ওই ছয়জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই দ- দেওয়া হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকা- বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. বদরুজ্জামান ইমন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর