বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৪৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ২৫, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে রবিবার থেকে তিনদিন ব্যাপী গাজীপুরে “ভূমি মেলা-২০২৫” উদ্বোধন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় (ভাওয়াল রাজবাড়ী) চত্বরে নাট মন্দির প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

 

উদ্বোধনের আগে সকাল ১০ টায় একটি র‌্যালি গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে নাটমন্দিরে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে, ফিতা কেটে ভূমি মেলা উদ্বোধন করা হয়।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু। এসময় টঙ্গী রাজস্ব সার্কেল সাইদুজ্জামান হিমু,গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস উপস্থিত ছিলেন।

 

এছাড়াও ভূমি মেলায় সাধারন জনগণ, সেবাপ্রার্থী, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও শিক্ষার্থীসহ উপজেলার অধীনে থাকা প্রত্যেক তহসিলের কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, তিনদিনের এ মেলায় জেলা প্রশাসনের এস.এ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা ও রেকর্ড রুম শাখা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল, জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিস অংশ নেবে। এতে ৮টি স্টল স্থাপন করা হয়।

 

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল এর নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ ও কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে মেলা চলাকালীন সময়ে নিষ্পত্তির ব্যবস্থা, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা থাকবে।

 

এস.এ শাখার জন্য নির্ধারিত স্টলে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণ শাখার জন্য নির্ধারিত স্টলে আবেদনের তিন দিনের মধ্যে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি শাখার জন্য নির্ধারিত স্টলে ভিপি লিজ নবায়নের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, রেকর্ড রুম শাখার জন্য নির্ধারিত স্টলে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে।

 

পাশাপাশি জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের জন্য নির্ধারিত স্টলে সংশ্লিষ্ট সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। এছাড়া, মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অংশগ্রহণকারী দপ্তরসমূহের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর