মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

গাজীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক দলের নেতার মৃত্যু

রিপোর্টারের নাম / ৩৭২ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১২, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুরে এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষকদলের নেতার মৃত। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে ও সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহ্বায়ক ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় ওপর ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান জানান, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর