মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা,ভাঙচুরের অভিযোগ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৩৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কার্যালয় ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে জড়িত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা শাহীন মিয়ার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং পাশের বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করে। পাশাপাশি নগদ প্রায় ৭ লাখ টাকা, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ভুক্তভোগী শাহীন মিয়া দাবি করেন, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে তিনি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে তার অভিযোগ।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, ভূসিরমিল মেম্বার বাড়ি রোড এলাকায় শাহীন মিয়ার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর