শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১৬৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে তমিজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) সারাদিনের ভারী বৃষ্টির কারণে তার ঘরের একটি দেয়াল ধসে পড়লে তিনি ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন।

নিহত তমিজ উদ্দিন গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে তার পৈতৃক পুরোনো মাটির ঘরে একাই বসবাস করতেন। তার স্ত্রী ও দুই সন্তান অন্য কোথাও থাকতেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়া দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি ঘরের ভেতরে ঢুকে তমিজ উদ্দিনের নিথর দেহ ধ্বংসস্তূপের নিচে দেখতে পান।

স্থানীয়রা জানান, ঘরটি দীর্ঘদিন ধরেই ব্যবহার অনুপযোগী ছিল। সাম্প্রতিক টানা বৃষ্টিতে দেয়াল আরও দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর