শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে সিএনজি চালকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

ট্রাফিক পুলিশের হয়রানি ও নানা দাবিদাওয়া নিয়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। রোববার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় সকাল থেকে এই অবরোধ শুরু হলে মহাসড়কের প্রায় চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় শ্রমিকদল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারী চালকরা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে তাদের হয়রানি করে এবং ঘুষ না দিলে মামলা দিয়ে হয়রানির মাত্রা বাড়িয়ে দেয়।চালকরা আরও বলেন, তারা বৈধ কাগজপত্রসহ সিএনজি চালালেও অহেতুক দণ্ডিত হচ্ছেন। একইসাথে, তারা মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান।

গাজীপুরের শ্রমিকদল নেতা ফয়সাল সরকার বলেন, সিএনজি চালকরা বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর