শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক / ১৩০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

 

​চট্টগ্রাম নগরের সিম্যান হোস্টেল মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদ’-এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী

​প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ।” তিনি সংগঠনের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের সকল মানবিক ও সামাজিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​সুধন কুমার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​ক্যাপ্টেন আতাউর রহমান,ইসরাফিল খসরু চৌধুরী, সদস্য, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি,​এড. মুফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পিপি,বাবু রুবেল বড়ুয়া, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং সংগঠনের প্রধান উপদেষ্টা,এড. মোঃ কাসেম চৌধুরী, জি.পি.।

​অনুষ্ঠানে আরও সংহতি প্রকাশ করেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকনউদ্দিন এবং যুবনেতা প্রীতম বড়ুয়া ডালিম।

​সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুনীল চাকমা, সত্যপ্রিয় চাকমা, শুক্রজীৎ চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশীষ চাকমা ও সমুনি চাকমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​বক্তারা আগামী দিনেও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর