আজিজুল হক, গোমস্তাপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ০৩ সংসদীয় আসন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জামায়াতের প্রার্থীরা। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১ আসন , নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন, চাঁপাইনবাবগঞ্জ সদর নিয়ে ,৪৫-চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসন
চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে জামাতের প্রার্থী ড. কেরামত আলী ভোট পেয়েছেন ১,৮৯,৮৭৬ টি এবং নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী শাহজাহান মিয়া ভোট পেয়েছেন ১,৬০,৭১৯টি। চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) ১৫৯ টি কেন্দ্রের কেন্দ্রের বেসরকারি ভাবে ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ-০২( নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। পোস্টাল ব্যালেটসহ তিনি ভোট পেয়েছেন ১,৭১,২২৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,১১৯টি। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের ১৮৪ টি কেন্দ্রের কেন্দ্রের বেসরকারি ভাবে ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ-০৩ (চাঁপাই সদর) আসনে আসনে জামাতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ভোট পেয়েছেন ১,৮৯,৬১৩ এবং নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ হারুন ভোট পেয়েছেন ১,২৬,৯১৭টি। চাঁপাইনবাবগঞ্জ-০৩ (শিবগঞ্জ) ১১৭২ টি কেন্দ্রের কেন্দ্রের বেসরকারি ভাবে ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।