বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মোংলায় ভোট কেন্দ্র পাহারা দিবে যুবদল  শ্রীপুরে ব্যবসায়ী নেতা সোহেলের ওপর সশস্ত্র হামলা: নগদ টাকা ও মালামাল লুট আমি মার খেতেও প্রস্তুত, মরতেও প্রস্তুত! গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন লজ্জা লজ্জা! তাইরে-নাইরে গান শুরু করেছে কুড়িগ্রামে জামায়াতের আমীর ভেড়ামারায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয় ভেড়ামারা মনি পার্কের রাস্তার কাজের উদ্বোধন  কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার গাজীপুরের শ্রীপুরে সভাপতিসহ খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে: গাজীপুরে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে  প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে  প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি  / ৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 

রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক ইয়াহিয়া খালেদ।

 

ইশতেহার ঘোষণাকালে ডক্টর মিজানুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির মাওলানা শাহ আলম, জামায়াত নেতা এডভোকেট মারিফুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মহায়মিন, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, সাবেক নাচোল উপজেলা চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর