শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ১৪০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

‎স্বাস্থ্য সেবায় সাফল্যের এক নতুন শিখর স্পর্শ করল গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের অসামান্য পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।

‎সারা দেশের মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে দশম স্থান অধিকার করে এই গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে শ্রীপুর। গতকাল এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

‎এই বিশাল অর্জনের নেপথ্য কারিগর হিসেবে প্রশংসিত হচ্ছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, আধুনিক কর্মপরিকল্পনা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমের ফলেই এই জাতীয় পর্যায়ের গৌরব অর্জন সম্ভব হয়েছে। ডিজিটাল ডাটা ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করে তৃণমূল পর্যায়ে ক্যান্সারের মতো মরণব্যাধি শনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে শ্রীপুর উপজেলা এখন সারা দেশের জন্য একটি রোল মডেল।

‎ডাঃ শফিকুল ইসলাম বলেন, “জাতীয় পর্যায়ের এই অর্জন আমাদের একার নয়, এটি পুরো শ্রীপুরবাসীর গৌরব। আমাদের লক্ষ্য ছিল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী আগামীতেও এই সেবার মান ধরে রাখবেন।”

‎স্থানীয়রা মনে করছেন, ডাঃ শফিকুল ইসলামের সঠিক দিকনির্দেশনায় পরিচালিত এই কর্মসূচি উপজেলার নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই স্বীকৃতির মাধ্যমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও মনোবল আগামীতে আরও বৃদ্ধি পাবে এবং জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর