বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

জীবন-সমুদ্রের তরী

আশিকুর রহমান সবুজ / ৩২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ

কলমে: আশিকুর রহমান সবুজ

‎সংসার এক মস্ত বড় সমুদ্রের নাম,

‎যেথা প্রতিনিয়ত ঢেউয়ের সাথে চলে কাম।

‎কখনো অভাবের নোনা জল লাগে গায়ে,

‎কখনো বা তপ্ত রোদে পুড়ে যায় পা-দুয়ে।

‎ছিন্ন পালের তরী বেয়ে চলে এক ক্লান্ত মাঝি,

‎বুক ভরা আশা নিয়ে বাজি ধরে সে সর্বস্ব বাজি।

‎ঘরে আছে প্রিয় মুখ, প্রতীক্ষার জোড়া আঁখি,

‎তাদের আহার যোগাতেই কি তবে এই প্রাণ রাখা বাকি?

‎উনুনের ধোঁয়ায় কাঁদে ক্লান্ত এক নারী,

‎অভাবের সংসারে মায়াটাই যেন বড় ভারি।

‎তবুও দিন শেষে যখন সব অন্ধকার নামে,

‎শান্তি খোঁজে তারা ঘামভেজা এক চিলতে খামে।

‎জীবন মানে তো কেবল হেরে যাওয়া নয়,

‎সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত জয়।

‎সংসারের এই মায়ার খেলা, এই তো বেঁচে থাকা,

‎কষ্টের তুলিতেই জীবনের শ্রেষ্ঠ ছবি যায় আঁকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর