রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পক্ষ থেকে ডাকুয়া ইউনিয়ন বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে – মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদ রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই

ঝাওয়াইল দাখিল মাদরাসার সভাপতি ডা. মো. রফিকুল ইসলামকে বরণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি / ৬৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি নবাব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বক্ষব্যাধীর সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মো. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছায় বরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টায় নবাগত সভাপতিকে মাদরাসা ক্যাম্পাসে স্বাগত জানান অত্র মাদরাসা সুপার মো. ওয়াহিদুজ্জামান, সহকারী সুপার শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক (বিএসসি) ফজলুর রহমান, সহকারী শিক্ষক (ইংরেজি) কামরুল হাসান, সহকারী শিক্ষক (কৃষি) নজরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

 

ডা. মো. রফিকুল ইসলাম বলেন, আমি অতীতেও এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি, এখন থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

 

জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যানের নির্দেশে রেজিষ্ট্রার (প্রশাসন) অধ্যাপক আবদুস ছাত্তার মিয়া সাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৪এপ্রিল ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটিতে ডা. মো. রফিকুল ইসলামকে সভাপতি, মো. মোজাম্মেল হককে অভিভাবক সদস্য, মুহাম্মদ নজরুল ইসলামকে সাধারণ শিক্ষক সদস্য এবং মাদরাসার সুপারকে সদস্য সচিব করা হয় ।

উল্লেখ্য, ১৯৯৯-২০০৬সাল পর্যন্ত ডা. মো. রফিকুল ইসলাম অত্র মাদরাসার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন পাশাপাশি সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর