নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগর টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকা থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে পথচারীরা টঙ্গী পূর্ব থানার শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি খুলে একটি বিদেশী পিস্তল ও আলাদা একটি পলিতে মোড়ানো ১৫ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কে বা কারা ব্যাগ ও গুলিসহ পিস্তলটি এখানে রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।