শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশকে জরিমানা দিয়েই দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১৮, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে এই মরণব্যাধি অটোরিকশার দাপট।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে থ্রি হুইলার অটোরিকশা দিন দিন বেড়েই চলেছে অটোরিকশার সংখ্যা ও দুর্ঘটনা। মহাসড়কের যানজট ও দুর্ঘটনার জন্য একমাত্র অটো রিকশাকে দায়ী করছেন পথচারীরা।

 

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি, কালিয়াকৈর, চন্দ্রা, মৌচাক, সফিপুর, বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় মহাসড়কজুড়ে শুধু থ্রী হুইলার অটোরিকশার বেপরোয়া চলাচল।

 

অটোরিকশা চালকদের নেই কোনো প্রশিক্ষণ নেই কোনো অভিজ্ঞতা। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে যার মতো চালিয়ে যাচ্ছে এই অটোরিকশা। মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার জন্য এই অটোরিকশাকে দায়ী করে পরিবহনের চালকরা, মহাসড়কে বড় বড় যানবাহন চলাচল করে কিন্তু এই অটোরিকশা হঠাৎ হঠাৎ বড় যানবাহনের সামনে এসে পড়লে দুর্ঘটনার সৃষ্টি হয়।

এছাড়াও এই অটোরিকশা বেপরোয়া চলাচলের ফলে রাস্তায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট।

 

মহাসড়কে ও চন্দ্রা নাওজোর হাইওয়ে পুলিশ বক্সে মাঝেমধ্যে দেখা যায় পুলিশের অভিযান থ্রি হুইলার অটোরিকশা বক্সে আটকিয়ে রেকার বিলের ১২০০ থেকে ১৫০০ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দিচ্ছেন।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধের ও জরিমানার ব্যাপারে মুঠো ফোনে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে বলেন, সাংবাদিকদের ফোনে আমি পাগল হয়ে গেছি এ ব্যাপারে তার কাছ থেকে কোন সদর উত্তর পাওয়া যায়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর