বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট  অবহেলিত কয়রা-পাইকগাছায় উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর একবার জামায়াত ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন: কুড়িগ্রামে‌ রিজভী টঙ্গীতে বিএনপির নির্বাচনী প্রচারণার সময় গ্যাস বেলুন বিস্ফোরণে আহত-২১ জন ভেড়ামারায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত  ভেড়ামারায় জামায়াতের নির্বাচনী গণমিছিলে হাজার হাজার নারী-পুরুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার গাজীপুর জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় নির্বাচন ও গণভোটকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সের করণীয়, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় পুলিশ সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা শৈথিল্য বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

উক্ত ব্রিফিং প্যারেডে গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে পুলিশ সুপার মহোদয় মাঠপর্যায়ের সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।

গাজীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর