শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে শ্রীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ এবারের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, একইসঙ্গে জাতীয় পার্টিও প্রত্যাখ্যিত: (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন উপকূলীয় জনপদ খুলনা-৬ এ দাড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শেষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের আনন্দ-উৎসব ও মিছিল করতে দেখা গেছে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার পর গণনা শেষে পর্যায়ক্রমে প্রতিটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, গাজীপুরের ৫টি আসনে ৪টিতে বিএনপি ও ১টিতে জামায়াতে ইসলামী জয়ী হয়েছে।

 

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী-

গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান,গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি,গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এস এম রফিকুল ইসলাম,গাজীপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহউদ্দীন আইয়ুবী,গাজীপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

 

ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল, মিষ্টি বিতরণ এবং সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থান নেওয়া হয়।

 

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

নির্বাচনের এই ফলাফল গাজীপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির প্রত্যাশাও প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর