দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে নমিনেশন দাখিল করেছেন।
বুধবার (১ মে) উপজেলার বাংলাবাজারে স্থানীয় একটি স্টুডিও'তে বিশাল কর্মী বাহিনী নিয়ে অনলাইনে তিনি নমিনেশন দাখিল করেন।
এর আগে তিনি এলাকার ভোটারদের বড় একটি অংশ, কর্মী ও সমর্থকদের নিয়ে বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা শেষে স্থানীয় বাংলাবাজারে গনসংযোগ করেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন,
আমি দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এই উপজেলার ব্যাপক উন্নয়ন করবো।
এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো।
আর দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করবো। এ জন্য তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া,আশীর্বাদ সমর্থন ও ভোট কামনা করেছেন।