মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।
নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ ইমারুল গাজীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ নভেম্বর সোমবার রাত আনুঃ সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই হামলায় ইমারুল গাজীর বৃদ্ধা মাসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সবাই বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে সাবেক বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমারুল গাজী জানান, সন্ত্রাসীরা কি কারণে আমার বাড়ি হামলা করেছে বলতে পারবোনা হামলাকারীরা আমার বৃদ্ধা মা'সহ চাচা, মেয়ে, ছোট ভাই, পরিবারের সবাইকে মারধর করেছে এবং প্রাননাশের হুমকিসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাংচুর চালিয়েছে। পরিবারের সকলের চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আমি এসপি সাহেবের কাছে অভিযোগ করেছি, তিনি কি ব্যবস্থা গ্রহন করে দেখে পরে জানাবো।
ইমারুল গাজীর মা জানান, রাত সাড়ে ১০ টার সময় আনিছুরসহ আরো অনেকে আমার ছেলেসহ পরিবারের সবাইকে মারধর করতে থাকে এবং আমি ঠেকাতে গেলে আমাকে মারধর করে ও বাড়ির মালামাল ভাংচুর করতে থাকে, আমি এই ঘটনার বিচার চাই। এবিষয়ে আমি সদর থানায় মামলা করার জন্য এসেছি, বাকি কথা পরে বলবো।
নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ ওবায়দুর রহমানের সরকারি মুঠোফোনে (০১৩২০১৪৬১৬৯) একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।