শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের শ্রদ্ধা ও শুভেচ্ছা গাজীপুরে যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুরবাসীকে এমপি বাচ্চুর পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের শুভেচ্ছা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন মহিপুর বাজারে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজের ওয়ারেন্টি ও গ্যারেন্টি শেষ তবুও দাঁড়িয়ে আছে দিব্যি  শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর এলাকায় কৃষকের স্বপ্ন চুরমার: এক বিঘা শসা ক্ষেত কেটে সাবাড় করল ‘কিশোর গ্যাং’ স্বাস্থ্যসেবায় নতুন গতি,কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের যোগদান

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গণতান্ত্রিক চেতনা, জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি আনন্দিত ও উদ্বেলিত। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শিক্ষক সমিতির ২০২৬ এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এক অভিনন্দন বার্তায় গাকৃবি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনখাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে এটাই সবার প্রত্যাশা।

বার্তায় আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ ও সুনিপূণ নেতৃত্বে বাংলাদেশের ভূলুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দেশব্যাপী সুশাসনের সুবাতাস প্রবাহমান থাকবে। গণতন্ত্রের এ রক্তিম বিজয়ে দেশের জনগণের আস্থা ও অবিচল বিশ্বাসের শতভাগ পূরণ করবে তারেক রহমানের এ সরকার এমন আশাবাদও ব্যক্ত করেন তাঁরা। এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি।” অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায় সূচনা করবে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জন-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে শিক্ষক সমিতি গভীর আশাবাদ ব্যক্ত করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নবগঠিত সরকারের সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ড কামনা করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর