মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

পাইকগাছা উপজেলা নির্বাচনকে ঘিরে চায়ের দোকানে দোকানে জমে উঠেছে নির্বাচনী হাওয়া 

রিপোর্টারের নাম / ১৭৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ২২, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি ।।

 

আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ সামনে রেখে উপজেলার সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া বইছে। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর নির্বাচনের সঙ্গে সঙ্গে উপজেলার হাট-বাজার ও গ্রাম-গঞ্জের প্রতিটি চায়ের দোকানগুলোতে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।

 

সরজমিনে এ উপজেলার বিভিন্ন চায়ের দোকানে দেখা যায় ভোটাররা নির্বাচনী আলাপে মশগুল। একজন ভোটার এলাকার এক প্রার্থীর পক্ষে কথা বললেন, তার প্রশংসা করলেন তো আরেক ভোটার আরেক প্রার্থীর প্রশংসা করে তাকেই এগিয়ে রাখলেন।

এ নিয়ে খানিকটা তর্কও হলো দুই ভোটারের মধ্যে। আর সারা উপজেলা ব্যাপী এখন একই চিত্র। শুধু ভোটের আলাপ। তীব্র গরমের সাথে গরম চায়ের চুমুকে চুমুকে চলছে ভোটের আলাপ। সেই আলাপের কোনো শেষ নেই। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শুধু ভোটের আলাপের হাওয়াই বইছে।

 

উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারের নুরইসলাম নামে এক চা বিক্রেতা বলেন, আগে যেখানে প্রতিদিন ৮০ থেকে ১’শ কাপ চা বিক্রি হতো আমার দোকানে। তবে সামনে নির্বাচনকে ঘিরে এখন প্রতিদিন চা বিক্রি হচ্ছে প্রায় ১৫০ থেকে ২’শ কাপ।

উপজেলার, গদাইপুর, নতুন বাজার, কপিলমুনি, মাহমুদকাটি, হরিঢালী, সনাতন কাটি, রাড়ুলী, বাঁকা বাজার, কাশিমনগড় , শ্যামনগড়, সোলাদানা, গড়ইখালী, চাদখালী, আলমতলা, লস্কর, লক্ষী খোলা ও পৌরসভাসহ উপজেলার আরও বিভিন্ন হাট বাজার ঘুরে একই চিত্র দেখা যায়। এছাড়াও অনেক চায়ের দোকানদারেরা জানান বর্তমানে চায়ের দোকানগুলোতে নেতা কর্মী ও সমর্থকদের ভিড় লেগেই থাকে। সেই সঙ্গে সাধারণ মানুষেরও আনাগোনা বেড়েছে। সবকিছু মিলে ভালোই বিক্রি হচ্ছে চা।

এ দিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে সৎ ও আদর্শবান প্রার্থীকে নির্বাচিত করতে চায় সাধারণ ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর