বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত  তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ডুয়েটের সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু কয়রাকে উন্নয়ন করতে হলে ধানের শীষের  প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি ভোটের মাঠে নারী কর্মী হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

পারবো না দিতে ধোকা 

তাছলিমা আক্তার মুক্তা / ৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ

কবি: তাছলিমা আক্তার মুক্তা

 

 

সেই যে কবে ঘুম ভেঙেছে

আর আসেনি ঘুম ,

তোমার আদর ভালোবাসা

দিয়ে ছিলে চুম ।

 

সেই যে কবে ঘর ছেড়েছো

আর আসনি ফিরে ,

তোমায় নিয়ে স্বপ্নে বিভোর

স্মৃতির পাতা ঘিরে ।

 

প্রথম যেদিন ছুয়েছিলে হাত

ভরসা পেয়েছিলাম ,

আজও সবকিছু তেমনি আছে

হৃদয় যেদিন দিলাম ।

 

কল্পনার পাখা মেলে উড়ে

তোমার কাছে আসি ,

তোমার কথা ভেবে ভেবে

একলা একাই হাসি ।

 

হয়তো লোকে পাগল ভাবে

কেউবা ভাবে বোকা ,

সবকিছু পারলেও পারবোনা

তোমায় দিতে ধোকা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর