মাহমুদুল হাসান
রবিবার ১৬ মার্চ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভেড়ামারা পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এ এম মুহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী
মিরপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ উপদেষ্টা মোঃ আব্দুল গফুর।
আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ উপদেষ্টা ড. নুরুল আমীন (জসিম), ভেড়ামারা উপজেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন, ভেড়ামারা উপজেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল আজম, ভেড়ামারা পৌর শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আল-আমিন সহ এলাকার স্থানীয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যরা।