শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পক্ষ থেকে ডাকুয়া ইউনিয়ন বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে – মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদ রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই

বারিতে নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীদের ইনডাকশন প্রশিক্ষণ

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দীন গাজীপুর জেলা প্রতিনিধ

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে ০২ মে ২০২৪ ইনস্টিটিউট এর সেমিনার রুমে বারির নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীদের জন্য মাস ব্যাপী (০২-৩১ মে) ইনডাকশন প্রশিক্ষণ শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে বারি’র ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

 

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) (বারি অংগ)” শীর্ষক প্রকল্প প্রশিক্ষণে অর্থায়ন করে।

 

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবষেণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান এবং পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন। উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আবদুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর