ভ্রাম্যমাণ প্রতিনিধি
সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর গাজীপুরের শ্রীপুর উপজেলার ২০২৫ সালের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার জৈনা বাজার কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মুক্ত আলোচনায় এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে ও আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এম.এম ফারুক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসুদ রানা সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা প্রেসক্লাব, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তানভীর ইউ আহাম্মেদ, শফিউল্লাহ আনসারী সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভালুকা উপজেলা শাখা।
এসময় প্রধান অতিথি এম.এম ফারুক শ্রীপুর উপজেলা শাখার আংশিক কমিটির নাম ঘোষণা করেন, শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় আব্দুল বাতেন বাচ্চু বিশেষ প্রতিনিধি এশিয়ান টেলিভিশন, সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করার হয় আশরাফুল আলম সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ আল আমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি দৈনিক নাগরিক ভাবনা ।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সভাপতি জাহাঙ্গীর আলম ফকির শ্রীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক মুক্ত আলো, সহ সভাপতি মুহিদুল আলম (চঞ্চল) মাই টিভি গাজীপুর উওর প্রতিনিধি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার দৈনিক মুক্ত খবর, ও সাইফুল ইসলাম নির্বাহী সম্পাদক দৈনিক অপরাধ তল্লাশি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল সরকার দেশ টিভি বাংলা, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও ইঞ্জিঃ জুয়েল গাজী সম্পাদক ও প্রকাশক ডেইলি গাজীপুর নিউজ, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান গাজীপুর জজকোর্ট, সহ আইন বিষয়ক সম্পাদক আলমগীর হুসাইন ও সোহাগ হাসান জজকোর্ট গাজীপুর, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শ্রীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক গনজাগরণ, প্রচার সম্পাদক উমর ফারুক মাহি শ্রীপুর উপজেলা প্রতিনিধি নিউজ ২১বাংলা টিভি, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি শ্রীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক মাতৃজগত। আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।