শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিভাগীয় লেখক পরিষদ, রংপুরএর আয়োজনে শুদ্ধ বানান প্রতিযোগিতা ২০২৩অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৪১৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১:১১ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর আয়োজন করেছে শুদ্ধ বানান প্রতিযোগিতা। শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শুদ্ধ বানান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। শুক্রবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। মোট চারটি গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ, সপ্তম থেকে দশম, একাদশ ও দ্বাদশ এবং স্নাতক শ্রেণি থেকে ঊর্ধ্বে যে কোনো মানুষের এতে অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপ থেকে মোট তিনজন করে বিজয়ী নির্বাচন করে অনুষ্ঠানস্থলেই তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. জুননুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ আই এম মুসা। সম্মানিত অতিথি ছিলেন, শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিশিল্পী অধ্যক্ষ রেজিনা সাফরিন।

শুদ্ধ বানান প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মজনুর রহমান ও সদস্য সচিব মনিরা আক্তার এর সার্বিক পরিচালনায় পুরো আয়োজনে সহযোগী ছিলেন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি হাই হাফিজ, সহসভাপতি শিখা রানী, যুগ্মসাধারণ সম্পাদক ধ্রুবক রাজ, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, লালমনিরহাট জেলা কমিটির সহসভাপতি আব্দুস সালাম, কিশোরবন্ধু সমন্বয়ক দেলোয়ার হোসেন, সানু তাসনিম, তম বিভাবরী প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার সনদ ও ক্রেস প্রদান করা হয।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর