মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

বেরোবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সভাপতি মাহমুদ-সাধারণ সম্পাদক শিপন

রিপোর্টারের নাম / ১২৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র মাহমুদ জয় ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোষ্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী।

নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন,দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, যুগ্ম সম্পাদক দৈনিক আজকের পত্রিকার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কেএম হিমেল আহমেদ , কোষাধ্যক্ষ ক্যাম্পাস লাইভ২৪ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রচার সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনোয়ার হোসেন।

নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজীম ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এসময় বেরোবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি ও সময় টেলিভিশন এর রংপুর প্রতিনিধি রাব্বি হাসান সবুজ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠাকাল থেকে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে আজ পর্যন্ত এসেছে। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে গেছে এবং নতুন কমিটিতে যারা আসছে তারাও আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে।

শিক্ষার্থীদের পাশে থাকবে। নতুন কমিটির হাত ধরে সাংবাদিক সমিতি অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা আশাকরি সাংবাদিক সমিতি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর