বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি  ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আকরাম,সম্পাদক কামাল রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ সুবর্ণচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  তরুণ প্রজন্মের আইডল মাইন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  কয়রায় বজবুজা খালের পুনঃ খনন, আশার আলো দেখছেন কৃষকরা 

ভালুকায় বিয়েতে সম্মতি না দেওয়ায় নারীকে মারধর

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ৩০, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

 

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম তরফদারের বিরুদ্ধে বিয়েতে সম্মতি না দেওয়ায় নাছিমা আক্তার নামে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাছিমা আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানাযায়, (২৯-০৪-২০২৩) তারিখ শনিবার সকালে ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম তরফদার কতৃক নাছিমা আক্তারের ভাগনি ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পুরুরা নারাঙ্গিপাড়া জালাল উদ্দীনের মেয়ে সুমাইয়া আক্তার কে একই এলাকার আবু সায়েদের ছেলে সাবিকুল হানানের সাথে বিয়েতে সম্মতি না দেওয়ায় নাছিমা আক্তারকে মারধর করে আহত করেন।

 

স্থানীয়রা আহত অবস্থায় নাছিমা আক্তারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাযায়, হাসপাতালে ভর্তির পর থেকে শাহ আলম তরফদার চেয়ারম্যান অভিযোগ তুলে নিতে নাছিমা আক্তারের পরিবারের ওপর নানা প্রকার ভয়ভীতি দেওয়া হচ্ছে।

 

এ ঘটনায় ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম তরফদার মোবাইল ফোনে ঘটনার অস্বীকার করে বলেন, মারামারির ঘটনাটি মিথ্যা। তবে, কয়েকদিন আগেই সালিশের মাধ্যমে এটির সমাধান করা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যাক্তি জানান, নবম শ্রেণিতে পড়ুয়া সুমাইয়াকে প্রায় সময়ই সাবিকুল হাসান প্রেমের উদ্দেশ্য উত্যক্ত করতো। সুমাইয়া ও তার পরিবার এরই সুষ্ঠু বিচারের জন্য চেয়ারম্যানের নিকট গেলে চেয়ারম্যান ছেলের পক্ষ নিয়ে নাছিমাদের সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। নাছিমা সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাদের মারপিট করে।

 

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম তরফদার নাছিমাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর