মাহমুদুল হাসান চন্দন
১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারা পৌরসভা কর্তৃক আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (আইইউজিআইপি) অর্থায়নে ১ (এক) দিনের শীর্ষক কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা পৌরসভার প্রশাসক মো: রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক সমন্বয়কারী (আইইউজিআইপি) অখিল রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী (আইইউজিআইপি) সন্দীপ মন্ডল, ভেড়ামারা পৌরসভার ইঞ্জিনিয়ার ও সচিব গোলাম সারোয়ার, ভেড়ামারা পৌরসভার উপ-সহকারী ইঞ্জিনিয়ার মোঃ শাহানুর রহমান শিশির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো: ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা, পৌরসভার নাগরিকগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ।