মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের বোমা ও গুলি আহত ১ 

মাহমুদুল হাসান চন্দন / ১০ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৮, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন

শনিবার রাত ৯ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারায় দক্ষিণ রেলগেট নামক স্থানে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সন্ত্রাসীদের বোমা ও এলোপাতাড়ি গুলি বর্ষণ। গুলিতে স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী (৫৫) নামক ১জন আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার রাত ৯ টার সময় ৪ জন অপরিচিত ব্যক্তি হেলমেট পরিহিত মুখ বাধা অবস্থায় উত্তর দিক থেকে মোটরসাইকেল যোগে এসে প্রথমে একটি হাত বোমা নিক্ষেপ করে পরে ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শর্ট গানের গুলি করে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে। ওই সময় অফিসের পাশে থাকা চায়ের দোকানদার শুকুর আলি (৫৫) গুলিতে আহত হয়। স্থানীয় লোকজন আহত শুকুর আলীকে ঘটনার স্হল থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

 

এ সময় ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, ভেড়ামারা দক্ষিণ রেলগেটে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে প্রতিদিনের ন্যায় আজকেও হিসাব নিকাশের কাজ করতে ছিলাম। হঠাৎ বাইরে থেকে আমার অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল ও ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শটগানের গুলি বর্ষণ করে। আমি কাউকে চিনতে পারি নাই কারণ তাদের সবার মুখ বাধা ছিল ও একজনের হেলমেট পরা অবস্থায় ছিল। এই বিষয়ে আমি ভেড়ামারা থানা অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান কে খবর দিলে ঘটনাস্থলে আসে। আমি এর সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার চাই।

 

ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সাংবাদিকদের বলেন, আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা এলো পাতাড়ি গুলি করেছে। ঘটনা সংবাদ শুনে দেখতে এসেছি। আমি স্থানীয় প্রশাসনকে বলেছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

 

ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, দক্ষিণ রেলগেটে অবস্থিত বিএনপির নেতা শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা গুলি করেছে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর