রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত 

মাহমুদুল হাসান চন্দন / ৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

মাহমুদুল হাসান চন্দন

 

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় জন সমুদ্রে রূপ নেই। এবং জনসভায় জনসমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকায়।

 

রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোহাঃ তৌহিদুল ইসলাম আলম, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন, ভেড়ামারা – মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা এই দিনটার জন্য ১৭ বছর আন্দোলন করেছি। আওয়ামী ফ্যাসিট সরকারের কারনে বিগত ১৫–১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণ পরিষ্কারভাবে বলছে—তারা ধানের শীষেই ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয় হবে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, তার বক্তব্য বলেন এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে ভেড়ামারা- মিরপুরের জন্য উন্নয়ন। তিনি আরো বলেন আগামী ১২ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে বিজয়ী করার জন্য আহবান জানান, এবং ধানের শীষের পক্ষে ভোট চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী জাফর (গ্রুপের) মহাসচিব ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপি’র জাতীয় নিবাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, লে কর্নেল মোঃ শামসুজ্জামান (অবঃ), প্রফেসর ড: সাইফুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী,

 

পৌর বিএনপির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বিএনপির নেতা বিজলী মালিথা, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর