শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মধ্যনগরে বসুন্ধরা গ্রুপের কম্বল পেল পাঁচ শতাধিক মানুষ

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ

অনুপ তালুকদার, মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধি।

 

বসুন্ধরা গ্রুপের সহায়তায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওর পাড়ের অসহায় ৫ শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার(২৭ জানুয়ারি)সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়েছে।

কনকনে ঠাণ্ডায় কম্বল নিতে আসা মধ্যনগর সদর ইউনিয়নের করোয়াজান গ্রামের মনতাজ উদ্দিন(৭৫)একটি কম্বল পেয়ে মহাখুশি। তিনি বলেন,এইবার শীতের মধ্যে খুব কষ্টের মধ্যে আছিলাম(ছিলাম)। কেউই একটা কম্বল দেয় নি। আমরা গরীব মানুষ টেকার( অর্থের) অভাবে কম্বল কিনতাম( কিনতে) পারি নাই। আজ কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হইছে আমরা অনেক খুশি। দোয়া করি বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহ সুখে শান্তিতে রাখে।

একেই মন্তব্য করেন শীত বস্ত্র পেয়ে মধ্যনগর সদর ইউনিয়নের করোয়াজান গ্রামের মনতাজ উদ্দিন(৭৫),মাছুয়া কান্দা গ্রামের আব্দুর রাজ্জাক(৬৪),তেলী পাড়া গ্রামের নায়েব আলী (৯০) একেই ইউনিয়নের খলাহাটি গ্রামের মমতা বর্মন(৮০),লাবন্য সরকার(৯০),প্রমদা বর্মন(৮৫)সহ পাঁচ শতাধিক শীতার্ত নারী,পুরুষ।
তারা বলেন,আমাদের জীবনের এই প্রথম শীতে কেউ কম্বল দিল। এই শীতে কম্বল পেয়ে একটু আরামে ঘুমাতে পারমু। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে ভাল রাখেন,সুস্থ রাখেন।

বলেন,দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দরিদ্র অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা অসহায় মানুষকে সহযোগিতা করছে।
এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মত সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার,তাহিরপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা গোলাম সারোয়ার লিটন,সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান,মধ্যনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার প্রমুখ।

দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান জানিয়েছেন তাহিরপুর উপজেলায় আড়াই হাজার কম্বল বিতরণ করা হবে। আজ উদ্বোধন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে হাওর পাড়ের অসহায় পরিবারের সদস্যদের হাতে শীত বস্ত্র পর্যায়ক্রমে বসুন্ধরা শুভসংঘ তুলে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর